প্রচ্ছদ হাওরের রাজনীতি সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ে সাংসদ মো: আফজাল হোসেন
সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ে সাংসদ মো: আফজাল হোসেন
বাজিতপুর প্রতিনিধি | ১২:০৮ পূর্বাহ্ন, ২৯ জানুয়ারী, ২০১৮

এক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করছেন সাংসদ মো: আফজাল হোসেন।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর-নিকলী সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব মো: আফজাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন।
একই দিন বিকালে মো: আফজাল হোসেন সরারচর সৌদামিনী সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকগণের সাথে মতবিনিময় করেন।
এ সময় ম্যানেজিং কমিটি ও শিক্ষকগণ সাংসদকে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন।

