প্রচ্ছদ হাওরের রাজনীতি আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়: আফজাল হোসেন এমপি
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়: আফজাল হোসেন এমপি
বিশেষ প্রতিনিধি | ৪:৪০ অপরাহ্ন, ২৯ জানুয়ারী, ২০১৮

বক্তব্য রাখছেন সাংসদ আলহাজ্ব মো: আফজাল হোসেন।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব মো: আফজাল হোসেন বলেছেন আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে।
“আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই কেবল দেশের উন্নয়ন হয়। সুতরাং আপনারা আওয়ামী লীগে যোগ দিন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যান।”
সোমবার সকালে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
রাজধানীর গুলিস্থানে অবস্থিত কাজী বশির মিলনায়তনে (পুরাতন মহানগর নাট্যমঞ্চ) এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে গতিশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে শাহবাগ থানা আওয়ামী লীগ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ সাঈদ খোকন।
এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: শাহে আলম মুরাদসহ শাহবাগ থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাগ থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জি এম আতিকুর রহমান এবং পরিচালনা করেন শাহবাগ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট এম এ হামিদ খান।

