প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৪
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৪
নিউজ ডেস্ক | ৬:৪৪ অপরাহ্ন, ৫ ফেব্রুয়ারি, ২০১৮

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাসভবন থেকে তাদের আটক করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মো. বাহার মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান পার্নেল।
ইসরাইল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে ভৈরবে শুভেচ্ছা জানানোর কথা ছিল। সকাল থেকে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাসভবনে নেতারা জড়ো হন। দুপুরে পুলিশ গিয়ে ওই চার নেতাসহ বেশ কয়েকজনকে আটক করে।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

