প্রচ্ছদ হাওরের রাজনীতি রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত: কিশোরগঞ্জ ছাত্রলীগের মিষ্টি বিতরণ
রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত: কিশোরগঞ্জ ছাত্রলীগের মিষ্টি বিতরণ
বিশেষ প্রতিনিধি | ৪:৫৮ অপরাহ্ন, ৭ ফেব্রুয়ারি, ২০১৮

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাটির শার্দূল মোঃ আবদুল হামিদ দ্বিতীয় বারের মত রাষ্ট্রপতি নিবার্চিত হওয়ায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সারা শহরে জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ আনন্দ উৎসব করে সারা শহরে মিষ্টি বিতরণ করে। ছাত্রলীগ নেতাকর্মীরা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে নেমে পড়ে রাস্তায়। রিকশাচালক, যাত্রী, দোকানী সবার মুখেই মিষ্টি তুলে দেয় তারা।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমনসহ ছাত্রলীগ নেতা-কর্মী ছাড়াও জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

