মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত: অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে দোয়া

রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত: অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে দোয়া

বিশেষ প্রতিনিধি | ৯:২৯ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি, ২০১৮

1518190190.jpg
ঐতিহাসিক শাহ কুতুব মসজিদে দোয়া অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি এবং উনার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।

শুক্রবার বাদজুম্মা কিশোরগঞ্জের অষ্টগ্রামের ঐতিহাসিক শাহ কুতুব মসজিদে উপজেলা চেয়ারম্যান ও অষ্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস-এর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তাঁর জন্যও বিশেষ শুকরিয়া দোয়া পাঠ করা হয়। দোয়ায় অষ্টগ্রামের হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। 

দোয়া শেষে আনন্দঘন পরিবেশে তাবারক বিতরণ করা হয়। 

শেখ আলামিনের নেতৃত্বে মোঃ রাজ্জাক, লিক, নছিম, শফিক, রাজ মিয়া, টিটু ও তাইজুলদের সার্বিক পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM