প্রচ্ছদ হাওরের রাজনীতি গাজিরচরে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন আফজাল হোসেন এমপি
গাজিরচরে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন আফজাল হোসেন এমপি
বিশেষ প্রতিনিধি | ২:০৮ পূর্বাহ্ন, ১০ ফেব্রুয়ারি, ২০১৮

বক্তব্য রাখছেন মো: আফজাল হোসেন এমপি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মো: আফজাল হোসেন।
এর আগে দিলালপুর বাগপাড়া আজরারপাড় কোনা হতে কুলিয়ারচর নাজিরদিঘী রোড পর্যন্ত এবং দিলালপুর মাইজপাড়া ছিরাজাম মুনীর হাফিজিয়া মাদ্রাসা হতে নোয়াপাড়া বাজার পর্যন্ত রাস্তা এইচবিবি করণের ভিত্তি প্রস্থর স্থাপন করেন মো: আফজাল হোসেন।
রাস্তাটির দৈর্ঘ্য ২ কিলোমিটার ৭০০ মিটার। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১,০২,৫৯,৭৯৫ টাকা। এটি বাস্তবায়ন করছে বাজিতপুর দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

