মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি | ৮:২৪ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারি, ২০১৮

1518359046.jpg
মোল্লা সুমনের নেতৃত্বে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা সুমনের নেতৃত্বে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

রোববার মিছিলটি কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এতে জেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেয়।  

বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার রায়ের আগের দিন বুধবার বাংলাদেশের যুক্তরাজ্য দূতাবাসে বিএনপি-জামাত সমর্থক কর্তৃক জাতির পিতার ছবি অবমাননা, হামলাকারী ও সাজাপ্রাপ্ত তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে পাঠানোর দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিলের ডাক দেয়।

1 Comments

Abid Munna
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
কিশোরগঞ্জ ছাত্রলীগের হাতিয়ার আনোয়ার হোসেন মোল্লা সুমন ভাই

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM