মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি ভৈরব বিএনপির ১৩ জনের রিমান্ড না-মঞ্জুর

ভৈরব বিএনপির ১৩ জনের রিমান্ড না-মঞ্জুর

নিউজ ডেস্ক | ১১:৫৩ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮

1518544418.jpg

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের দায়ের করা মামলায় জেল-হাজতে থাকা ভৈরব উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলামসহ আটক ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের থেকে করা ৭ দিনের রিমান্ড আবেদন নামুঞ্জুর করে দিয়েছে আদালত।আদালত তাদেরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের অনুমতি দিয়েছেন ।

আজ মঙ্গলবার কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ এ আদেশ দেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত ৫ ফেব্রুয়ারি সিলেট মাজার জিয়ারতে যাওয়ার পথে ভৈরবে তাকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা যাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের লাঠি চার্জ ও টিয়ারশেলের জবাবে নেতা-কর্মীরা ইটপাটকেল ছুঁড়ে মারে। এতে তিন পুলিশ কর্মকর্তাসহ বিএনপির কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হন।

ওইদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভিপি বাহার উল ইসলাম বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান পার্নেলকে আটক করে পুলিশ।

এ ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাঁধা, হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তাদের জখম ও নাশকতা চেষ্টার অভিযোগ এনে ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলামকে প্রধান করে ৪৫ নেতাকর্মীর নাম এজাহারভুক্ত করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন উপ-পরিদর্শক অভিজিৎ চৌধুরী। পরে আটক নেতাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওইদিনই তাদের কিশোরগঞ্জ জেল-হাজতে পাঠায় পুলিশ।

সূত্র: অর্থসূচক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM