প্রচ্ছদ হাওরের রাজনীতি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে: আফজাল হোসেন
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে: আফজাল হোসেন
বাজিতপুর প্রতিনিধি | ১০:১১ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

বক্তব্য রাখছেন এমপি আফজাল হোসেন
কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব মো.আফজাল হোসেন বলেছেন পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা প্রদর্শন করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে।
শুক্রবার রাতে বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ঋষিপাড়ায় শ্রী শ্রী পঞ্চমাতা কালী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি পূজা কমিটিকে সকল ধরণের সহায়তারও আশ্বাস দেন। এর আগে পূজা কমিটি এমপি আফজাল হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এ সময় আওয়ামীলীগের স্থানীয় নেতা-কর্মীরা সাংসদকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানায়।

