প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জে আনন্দ র্যালীতে এমপি আফজাল হোসেন
কিশোরগঞ্জে আনন্দ র্যালীতে এমপি আফজাল হোসেন
বিশেষ প্রতিনিধি | ৫:০৮ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

মো. আফজাল হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল
মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় বিশাল আনন্দ র্যালীতে যোগ দিয়েছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের সাংসদ ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক আলহাজ্ব মো. আফজাল হোসেন।
শনিবার সকালে মো. আফজাল হোসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল কিশোরগঞ্জের মূল র্যালীতে যোগ দেয়।
এ সময় তিনি দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বাজিতপুর-নিকলী বাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
র্যালিটি গুরুদয়াল সরকারী কলেজ মাঠ থেকে শুরু হয়ে স্টেশন রোড দিয়ে গৌরাঙ্গ বাজার হয়ে ঈসা খান সড়ক অতিক্রম করে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
আনন্দ র্যালীতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্থরের জনমানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সকালে দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র্যালীর পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
র্যালীতে অভিনন্দন ও শুভেচ্ছা লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন, দৃষ্টিনন্দন ঘোড়ার গাড়ির ব্যবহার করা হয় যা পুরো র্যালীটিকে করে তোলে অত্যন্ত আকর্ষণীয়।


2 Comments