প্রচ্ছদ হাওরের রাজনীতি মোল্লা সুমনের নেতৃত্বে কিশোরগঞ্জের র্যালীতে ছাত্রলীগ
মোল্লা সুমনের নেতৃত্বে কিশোরগঞ্জের র্যালীতে ছাত্রলীগ
বিশেষ প্রতিনিধি | ১০:৪০ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

মোল্লা সুমনের নেতৃত্বে বিশাল মিছিল
মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় বিশাল আনন্দ র্যালীতে যোগ দেয় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ।
শনিবার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা সুমনের নেতৃত্বে এক বিশাল মিছিল কিশোরগঞ্জের মূল র্যালীতে যোগ দেয়।
মূল র্যালীটি গুরুদয়াল সরকারী কলেজ মাঠ থেকে শুরু হয়ে স্টেশন রোড দিয়ে গৌরাঙ্গ বাজার হয়ে ঈসা খান সড়ক অতিক্রম করে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
আনন্দ র্যালীতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
সকালে দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র্যালীতে অভিনন্দন ও শুভেচ্ছা লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন, দৃষ্টিনন্দন ঘোড়ার গাড়ির ব্যবহার করা হয় যা পুরো র্যালীটিকে করে তোলে অত্যন্ত আকর্ষণীয়।
র্যালীর পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

