মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি আফজাল হোসেনের নেতৃত্বে বাজিতপুরে অমর একুশ উদযাপিত

আফজাল হোসেনের নেতৃত্বে বাজিতপুরে অমর একুশ উদযাপিত

বাজিতপুর প্রতিনিধি | ১:৩৫ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি, ২০১৮

1519198534.jpg
আফজাল হোসেন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন

কিশোরগঞ্জের বাজিতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। 

বুধবার সকালে নিকলী-বাজিতপুর সংসদীয় আসনের সাংসদ ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মো: আফজাল হোসেনের নেতৃত্বে একুশের প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।  

এতে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। 

পরে আফজাল হোসেন সবাইকে সাথে নিয়ে বাজিতপুর কলেজ ক্যাম্পাসে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM