প্রচ্ছদ হাওরের রাজনীতি মোল্লা সুমনের নেতৃত্বে কিশোরগঞ্জ ছাত্রলীগের একুশ উদযাপন
মোল্লা সুমনের নেতৃত্বে কিশোরগঞ্জ ছাত্রলীগের একুশ উদযাপন
বিশেষ প্রতিনিধি | ১১:৩৫ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি, ২০১৮

শহীদ মিনারে কিশোরগঞ্জ ছাত্রলীগের পুষ্পস্তবক অর্পণ
কিশোরগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা সুমনের নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে জেলা ছাত্রলীগ।
বুধবার একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জ ছাত্রলীগের শতাধিক-নেতাকর্মী একুশের প্রভাত ফেরিতে যোগ দেয় ও পরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল আনছার পাভেল, হযরত অালী ইমরান, শুভ নাথ, প্রসেনজিৎ নাগ, সোহাগ মির্জা, নাজমুল হীরা, উপ-সম্পাদক, সানি মির্জা, জাহাঙ্গীর আলম, শেখ সাদী, সহ-সম্পাদক, মেহেদী হাসান শান্ত, বেলাল আহমেদ, সদস্য, মাহফুজুর রহমান ত্বহা, অনিক রহমান, আশিক,আকাশ, শান্ত, ফুয়াদ খান পলিটেকনিক ছাত্রলীগ নেতা, দেলোয়ার হোসেন পিয়াস, আবিদ হাসান মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

