মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি বাজিতপুরে পৃথক অনুষ্ঠানে এমপি আফজাল হোসেন

বাজিতপুরে পৃথক অনুষ্ঠানে এমপি আফজাল হোসেন

বাজিতপুর প্রতিনিধি | ৪:০৪ অপরাহ্ন, ৪ মার্চ, ২০১৮

1520157864.jpg
আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মো: আফজাল হোসেন

কিশোরগঞ্জের বাজিতপুরে পৃথক দুইটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব মো. আফজাল হোসেন।

শনিবার সকালে আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠানে ও পরে রাতে পীরে কামেল হযরত ইসমাইল সাহেব এর স্মরণে ০৬ দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারকের সমাপনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। 

আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মো: আফজাল হোসেন জাতীয় পতাকা উত্তোলন, স্কাউটস সালাম গ্রহণ ও কুচকাওয়াচ ও দৃষ্টিনন্দন খেলাসমূহ উপভোগ করেন এবং পরে পুরস্কার বিতরণ করেন।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলার চর্চা অব্যাহত রাখারও পরামর্শ দেন। 

পরে রাত ৯.৩০টায় আফজাল হোসেন উপজেলার হালিমপুর ইউনিয়নের নগর ভান্ডা গ্রামে অবস্থিত পীরে কামেল হযরত শাহ ইসমাইল সাহেব এর স্মরণে বাৎসরিক ওরশ মোবারকের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন ও অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল রাসেল প্রমুখ।  

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM