মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি অষ্টগ্রামে মোজতাবা আরিফ খানের নেতৃত্বে আনন্দ মিছিল

অষ্টগ্রামে মোজতাবা আরিফ খানের নেতৃত্বে আনন্দ মিছিল

বিশেষ প্রতিনিধি | ৯:৫৮ পূর্বাহ্ন, ১৯ মার্চ, ২০১৮

1521431889.jpg

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে অষ্টগ্রাম উপজেলাবাসী। 

রোববার বিকালে রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোজতাবা আরিফ খানের উদ্যোগে ও নেতৃত্বে এ বিশাল মিছিলে অষ্টগ্রামের হাজারো জনতা অংশগ্রহণ করে।

রাষ্ট্রপতি হামিদ ভাই, আনন্দের আর সীমা নাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে কোর্ট বিল্ডিং এলাকা থেকে পূর্ব অষ্টগ্রাম বাজার।  

মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সর্বস্থরের মানুষ অংশগ্রহণ করে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM