মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত: অষ্টগ্রামের আনন্দ মিছিলে জনতার ঢল

রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত: অষ্টগ্রামের আনন্দ মিছিলে জনতার ঢল

বিশেষ প্রতিনিধি | ৮:৫৪ অপরাহ্ন, ২০ মার্চ, ২০১৮

1521557641.jpg

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মঙ্গলবার বিকালে সর্বদলীয় আনন্দ মিছিল করেছে অষ্টগ্রাম উপজেলাবাসী। 

অষ্টগ্রামবাসীর পক্ষে উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমসের উদ্যোগ ও আয়োজনে এই মিছিলে রেকর্ড সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করে। মিছিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্থরের মানুষ অংশ নেয়।

আজকের এই আনন্দ মিছিলের জন্য প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন অষ্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস। আর মিছিলে অংশ নেয়ার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালিয়েছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা নাসিমা আক্তার।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মানিক দেবসহ আওয়ামীলীগের অনেক নেতা-কর্মীও বিভিন্নভাবে প্রচারণা চালান। 

মিছিল শেষে সন্ধ্যায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। 

1 Comments

হাবিবুর রহমান ফরাজী
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এদ্ভোকেট আব্দুল হামিদকে জানাই আন্তরিক অভিনন্দন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM