মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি অষ্টগ্রামে ফায়ার সার্ভিস স্টেশন হবে: এমপি তৌফিক

অষ্টগ্রামে ফায়ার সার্ভিস স্টেশন হবে: এমপি তৌফিক

বিশেষ প্রতিনিধি | ৪:০১ অপরাহ্ন, ১৮ এপ্রিল, ২০১৮

1524045680.jpg
রেজওয়ান আহম্মদ তৌফিক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহম্মদ তৌফিক। 

হাওরাঞ্চলের জনপ্রিয় ও প্রভাবশালী অনলাইন সংবাদমাধ্যম ভাটির রানির একটি নিবন্ধকে আমলে নিয়ে তিনি এ আশ্বাস দেন।

প্রসঙ্গত, ভাটির রানির সম্পাদক ও হাওর উন্নয়নকর্মী গোলাম রসূল গত ১১ এপ্রিল ‘অষ্টগ্রামে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন সময়ের দাবি’ এই শিরোনামে একটি নিবন্ধের মাধ্যমে অষ্টগ্রামে ফায়ার সার্ভিস স্থাপনের আবেদন করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে লেখাটি সাংসদ রেজওয়ান আহম্মদ তৌফিকের নজরে আসে। পরে তিনি ফেসবুকেই অষ্টগ্রামে ফায়ার সার্ভিস স্থাপনের আশ্বাস দেন। 

এদিকে ভাটির রানির লেখাকে আমলে নিয়ে অষ্টগ্রামে ফায়ার সার্ভিস স্থাপনের আশ্বাস দেওয়ায় পত্রিকাটির সম্পাদক গোলাম রসূল এমপি রেজওয়ান আহম্মদ তৌফিককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “আমি বিশ্বাস করি তৌফিক ভাই উনার প্রতিশ্রুতি অনুযায়ী খুব শীগ্রই অষ্টগ্রামে ফায়ার সার্ভিস স্থাপনের কাজ শুরু করবেন।”  

উল্লেখ্য, সম্প্রতি অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামের মাইজহাটি গ্রামের ১৪টি বসতঘর আগুনে পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার। আগুনে পুড়ে এত বড় ক্ষতি অষ্টগ্রামে এর আগে কখনো হয়নি। 

মাইজহাটিতে আগুন লাগার একদিন পর ঘটনাস্থল পরিদর্শন করতে সেখানে ছুটে গিয়েছেন সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের মাঝে ত্রাণও বিতরণ করেছেন।

1 Comments

tutol
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
জয় তৌফিক ভাইয়ের জয় হক অষ্টগ্রামের!

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM