প্রচ্ছদ হাওরের রাজনীতি অষ্টগ্রামে বাজুকা ও বালিগাঁও গ্রামের ৬৮৭ পরিবারে বিদ্যুৎ সংযোগ
অষ্টগ্রামে বাজুকা ও বালিগাঁও গ্রামের ৬৮৭ পরিবারে বিদ্যুৎ সংযোগ
নিউজ ডেস্ক | ৬:২৩ অপরাহ্ন, ২২ এপ্রিল, ২০১৮

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার প্রত্যন্ত দুই গ্রামের ৬৮৭ টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
আজ রোববার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুল্লাপুর-খয়েরপুর ইউনিয়নের বাজুকা গ্রামের ৫৫৭টি পরিবার ও বালিগাঁও গ্রামের ১৩০টি পরিবারে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা, অষ্টগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, আব্দুল্লাপুর-খয়েরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার খান, একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (রাজা মিয়া), ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর মোহাম্মদ প্রমুখ।
সূত্র: হাওরবাংলা

