মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি মুকুল স্যারের পরিবারের পাশে এমপি তৌফিক

মুকুল স্যারের পরিবারের পাশে এমপি তৌফিক

নিউজ ডেস্ক | ৬:৪০ অপরাহ্ন, ৩ মে, ২০১৮

1525351237.jpg

কিশোরগঞ্জের মেধাবী ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও চিন্তক একেএম আমিনুর রহমান মুকুল স্যারের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য, রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে শহরের আঠারো বাড়ি কাচারীস্থ মুকুল স্যারের বাসভবনে গিয়ে এমপি তৌফিক পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানভূতি ও সমবেদনা জানান।

তিনি মরহুমের পিতা আ. জব্বার ভূইয়া এবং বড় ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল ও পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ-খবর নেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মাহফুজ পারভেজ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মীর সোহেল, মাহবুব হাসান চুন্নু, সমাজসেবক সাইফুল ইসলাম মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM