মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি প্রেসিডেন্টপুত্র তুহিনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রেসিডেন্টপুত্র তুহিনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক | ১১:৪৯ পূর্বাহ্ন, ২ জুন, ২০১৮

1527918595.jpg

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহরের পুরাতন স্টেডিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে শিশু ও এতিম ছাড়াও অন্তত ২০ হাজার সাধারণ মানুষ অংশ নেন।

দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM