মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি মিঠামইনে ৩০০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

মিঠামইনে ৩০০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

নিউজ ডেস্ক | ৯:১২ অপরাহ্ন, ২৩ জুলাই, ২০১৮

1532358722.jpg

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের শ্যামপুর গ্রামের ৩০০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী) তারেক কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহিদ ভূইয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহতাব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঈন উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. জাঙ্গাহীর আলম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. মোশারফ হোসেন ডালিম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. কাউসার আহম্মেদ পাভেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহসহ প্রমুখ।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাজী মুজিবুর রহমান।

সূত্র: হাওরবাংলা 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM