মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি তৌফিকের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি তৌফিকের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | ৪:৪১ অপরাহ্ন, ১৫ আগস্ট, ২০১৮

1534329716.jpg

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বুধবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি ইটনা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমানসহ প্রমুখ।

সূত্র: হাওরবাংলা

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM