মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্ক | ৭:১১ অপরাহ্ন, ১৯ আগস্ট, ২০১৮

1534684260.jpg

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৯ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে শুরু হয়ে ঐতিহাসিক রথখলা ময়দানে গিয়ে সংপ্তি সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক ভিপি মো. বাহার মিয়া বাহার।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

সমাবেশ থেকে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের জেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM