প্রচ্ছদ হাওরের রাজনীতি কেন্দ্রীয় ছাত্রলীগকে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের অভিনন্দন
কেন্দ্রীয় ছাত্রলীগকে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের অভিনন্দন
বিশেষ প্রতিনিধি | ৯:৪০ অপরাহ্ন, ৫ সেপ্টেম্বর, ২০১৮

নবগঠিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ।
গত রোববার (২ সেপ্টেম্বর) ঢাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর হাতে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিনিধি হয়ে ফুলের তোড়া উপহার দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন।
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে গোলাম রাব্বানী বলেন, ছাত্র সমাজের উন্নয়নে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বদ্ধপরিকর ও অঙ্গীকারাবদ্ধ।
কেন্দ্রীয় ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

