বুধবার, ২৪ জুন ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি মিছিল কিংবা সমাবেশে ছাত্রলীগের মোল্লা সুমন অনন্য

মিছিল কিংবা সমাবেশে ছাত্রলীগের মোল্লা সুমন অনন্য

গোলাম রসূল | ৯:১৫ অপরাহ্ন, ১০ অক্টোবর, ২০১৮

1539184518.jpg

গোলাম রসূল : কিশোরগঞ্জে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের মিছিল-সমাবেশে ছাত্রলীগের মোল্লা সুমন এখন এক অনবদ্য নাম। দলীয় যেকোন কর্মসূচী থাকলে তিনি শত শত কর্মী নিয়ে সেটি সফল করে তুলেন। এ কারণে তিনি আস্থাভাজন হয়েছেন কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের সাংসদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জেষ্ঠ্য পুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিকের। আর তাই কিশোরগঞ্জ জেলা সদরে অনুষ্ঠিত দলীয় যেকোন কর্মসূচীতে মোল্লা সুমন তার বিশাল অনুসারীদের নিয়ে ছুটে যান সেটি সফল করতে।

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন সর্বশেষ তার কৃতিত্ব দেখিয়েছেন গত ৮ অক্টোবর। সেদিন দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. আবদুল হামিদকে কিশোরগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। সে সংবর্ধনায় আনোয়ার হোসেন মোল্লা সুমন ছাত্রলীগের হাজারো কর্মী নিয়ে যোগ দিয়ে সমাবেশকে সফল ও সার্থক করে তুলেন।

বুধবার এক প্রতিক্রিয়ায় মোল্লা সুমন ভাটির রানিকে বলেন, “আমি মাননীয় সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিকের অনুসারী। তিনি এবং তাঁর সহধর্মিণী নেলী ভাবি আমাকে অত্যন্ত ¯েœহ করেন। আমার উপর তৌফিক ভাই যতটুকু আস্থা রাখেন ইনশাল্লাহ আমি উনার সে আস্থাটুকু রাখার চেষ্টা করে যাব।”

1 Comments

md asad
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
molla sumon vai onik valo kaj korsa tene tar Kishoregonjer gorbo

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM