মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ সদরের ভোটার হচ্ছেন সৈয়দ নজরুল ইসলামের দুই ছেলে

কিশোরগঞ্জ সদরের ভোটার হচ্ছেন সৈয়দ নজরুল ইসলামের দুই ছেলে

নিউজ ডেস্ক | ৯:৪৪ অপরাহ্ন, ২২ অক্টোবর, ২০১৮

1540223090.jpg

কিশোরগঞ্জ সদরের ভোটার হতে আবেদন করেছেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামে দুই ছেলে ড. সৈয়দ শরীফুল ইসলাম ও ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম। রোববার (২১ অক্টোবর) তাঁরা কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসারের কাছে নতুন ভোটার হওয়ার আবেদন ফরম জমা দিয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিশোরগঞ্জের প্রাণপুরুষ শহীদ সৈয়দ নজরুল ইসলামের চার ছেলে। তাঁরা হচ্ছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ড. সৈয়দ শরীফুল ইসলাম, লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুক্তিযোদ্ধা ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়েতুল ইসলাম।

১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারে সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতা হত্যার পর বুকে চাপা কষ্ট নিয়ে দিন অতিবাহিত করেছেন চার ভাই।

চার ভাইয়ের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম ও সৈয়দ শাফায়েতুল ইসলাম আগে থেকেই কিশোরগঞ্জ সদরের ভোটার। এবার ভোটার হচ্ছেন বাকি দুই ভাই ড. সৈয়দ শরীফুল ইসলাম ও ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

ভোটার হওয়ার ব্যাপারে প্রতিক্রিয়ায় ড. সৈয়দ শরীফুল ইসলাম ও ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, নিজ বাড়ির আলো বাতাস পৃথিবীর সবচেয়ে সুখের বিষয়। কিন্তু ১৯৭৫ সালের ৩রা নভেম্বরের মর্মন্তুদ ঘটনা আমাদেরকে সেই সুখ থেকে বঞ্চিত রেখেছে।

কিশোরগঞ্জ সদরে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু যেমন আমার ভাই, তেমনি সদরের সকল প্রতিবেশীও আমার ভাই। আজ থেকে আমরা মনে অন্যরকম সুখ নিয়ে বেঁচে থাকবো। শুধু এটাই বলবো, আজ থেকে আমরাও মাতৃভূমি ও পিতৃভূমি কিশোরগঞ্জ সদরের ভোটার।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM