মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ মহিলা আওয়ামী লীগের কমিটিতে এমপি তৌফিকের স্ত্রী

কিশোরগঞ্জ মহিলা আওয়ামী লীগের কমিটিতে এমপি তৌফিকের স্ত্রী

গোলাম রসূল | ৮:১৭ অপরাহ্ন, ২৪ অক্টোবর, ২০১৮

1540391269.jpg
স্বপরিবারে এ্যাডভোকেট শামসুন্নাহার নেলী-ছবি: শামসুন্নাহার নেলীর ফেসবুক থেকে সংগৃহীত

গোলাম রসূল: নবগঠিত কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিকের সহধর্মীণী এ্যাডভোকেট শামসুন্নাহার নেলী।

মঙ্গলবার ( ২৩ অক্টোবর) মহিলা আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ১৭ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।

এতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আসমাকে আহবায়ক এবং নারী নেত্রী বিলকিছ বেগমকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

আহবায়ক কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক- খালেদা ফেন্সি, যুগ্ম আহবায়ক- তাহমিনা ইসলাম বিউটি, সদস্য- মানছুরা জামান নতুন, কোহিনূর আফজাল, সায়লা খানম রিতু, আফরোজা আক্তার সেলিনা, জান্নাতুল ফেরদৌস জ্যোতি, ডা. রুবি ইসলাম, রাফিজা খানম, শাহীন সুলতানা ইতি, শংকরী রানী সাহা, কানন বেগম, উম্মে আক্তার চাঁদনী ও মিনা খাতুন ময়না।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM