প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ-০৪ আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিলেন খালেদ সাইফুল্লাহ
কিশোরগঞ্জ-০৪ আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিলেন খালেদ সাইফুল্লাহ
বিশেষ প্রতিনিধি | ৯:৫০ অপরাহ্ন, ১৩ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-০৪ আসনে (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) অংশ নেয়ার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ আমিনী। মঙ্গলবার (নভেম্বর ১৩) বিকালে দলীয় নেতা-কর্মী নিয়ে তিনি ইসলামী ঐক্যজোটের লালবাগ কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী খালেদ সাইফুল্লাহ আমিনীর মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দীন রুহী, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, ছাত্র খেলাফতের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

