মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফরম ক্রয় করলেন যারা

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফরম ক্রয় করলেন যারা

খন্দকার আবু সুফিয়ান, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ | ৭:২৫ অপরাহ্ন, ১৮ নভেম্বর, ২০১৮

1542548395.jpg

খন্দকার আবু সুফিয়ান: আসন্ন একাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত, এই সংসদীয় আসনের সাত বারের সাবেক সাংসদ, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এই সংসদীয় আসনটি আওয়ামীলীগের ঘাটিতে পরিনত করেন।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ক্রয় করেছেন দুইজন-রাষ্ট্রপতির জ্যৈষ্ঠ পুত্র, বর্তমান সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, অন্যজন মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান।

অন্যদিকে বিএনপি থেকে এই আসনে পাঁচ নেতা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ এ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক,ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, এ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, বিএনপি নেতা সৈয়দ মোহিতুল ইসলাম অসীম, উক্ত আসনে বিএনপির সাবেক সাংসদ ফরহাদ আহমেদ কাঞ্চনের ছেলে ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের সাবেক ট্রাস্ট্রি সুরঞ্জন ঘোষ।

নির্বাচন কমিশন নিবন্ধিত ধর্মীয় রাজনৈতিক দল মিনার প্রতীক ইসলামী ঐক্যজোট থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন ইসলামী ঐক্যজোট কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আমিনী। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM