মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি আওয়ামী লীগের মনোনয়ন পেলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক

নিউজ ডেস্ক | ৪:০০ অপরাহ্ন, ২৫ নভেম্বর, ২০১৮

1543140009.jpg

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

আজ রোববার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM