মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ-৪: নৌকায় তৌফিক, ধানের শীষে ফজলুর

কিশোরগঞ্জ-৪: নৌকায় তৌফিক, ধানের শীষে ফজলুর

খন্দকার আবু সুফিয়ান: অষ্টগ্রাম, কিশোরগঞ্জ | ৯:১০ অপরাহ্ন, ২৭ নভেম্বর, ২০১৮

1543331401.jpg

খন্দকার আবু সুফিয়ান: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জেষ্ঠ্য সন্তান, নবম ও দশম সংসদ নির্বাচনে একই আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

অপর দিকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকে কিশোরগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ, এ্যাডভোকেট ফজলুর রহমান। 

তিনি বহু পূর্বেই আওয়ামী লীগ ত্যাগ করে বঙ্গবীর কাদের ছিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হয়ে গামছা প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪ আসনে ভোটের লড়াইয়ে ব্যর্থ হন। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের পূর্বে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বর্তমান রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের কাছে পরাজিত হন।

রেজওয়ান আহাম্মদ তৌফিকের হাত ধরে হাওর বেষ্টিত এই সংসদীয় এলাকায় যোগাযোগ, শিক্ষা স্বাস্থ্য খাতসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। তিন উপজেলায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনকে তিনি যে কোন সময়ের চেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। তিন উপজেলায় চষে বেড়াচ্ছেন সাধারণ মানুষের কাছে। ভোটাররা উনার ব্যক্তি ইমেজকে স্বচ্ছ ও সহজ সরল মানুষ হিসেবেই মনে করেন। 

এলাকায় বেশি সময় দেওয়ার ফলে সাধারণ মানুষের সুখ-দু:খে উনাকে কাছে পাওয়া যায়। মুঠোফোনে সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, সেজন্য উনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেই রাজনীতি করি। তাই সাধারণ জনগনই আমার শেষ ভরসা। আমি বিশ্বাস করি অষ্টগ্রাম-ইটনা -মিঠামইনে আওয়ামীলীগ সরকার যে উন্নয়ন করেছে সাধারণ জনগন তার মূল্যায়ন করবেন ভোটের মাধ্যমে। আমি আমার বাবার মতই সততা ও স্বচ্ছতার ভিত্তিতে রাজনীতি করি।”

বিএনপি থেকে মনোনয়ন পাওয়া ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির নেতাকর্মীরা। আমি ব্যক্তি ফজলুর রহমান নই, নেতা-কর্মীরা বিএনপির রাজনীতির সার্থে আজ ঐক্যবদ্ধ।”

তবে গত দশ বছরে ফজলুর রহমানকে তেমন একটা দেখা যায়নি রাজনীতির মাঠে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM