প্রচ্ছদ হাওরের রাজনীতি কিশোরগঞ্জ-৬ আসনে ইসলামী ফ্রন্টের মনোনয়ন জমা দিলেন হাজী রুবেল
কিশোরগঞ্জ-৬ আসনে ইসলামী ফ্রন্টের মনোনয়ন জমা দিলেন হাজী রুবেল
খন্দকার আবু সুফিয়ান, ভৈরব, কিশোরগঞ্জ | ৯:০৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর, ২০১৮

খন্দকার আবু সুফিয়ান: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এলাকায় সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে (মোমবাতি প্রতীক) সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ নেতৃত্বাধীন সম্মিলীত জাতীয় জোট থেকে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাজী মো. রুবেল হোসেন। আজ ২৮ নভেম্বর সকাল ১১টায় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশরাত সাদমিন ও ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলমের কাছে তিনি দলীয় মনোনয়ন পত্র জমা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সভাপতি খন্দকার দীন ইসলাম পীর সাহেব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দ্বীন ইসলাম ভূইয়া, আহলে সুন্নাত ওয়াল জামায়াত কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মোজাহেদী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার নির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলকাস মিয়া, মাওলানা হাবীবুর রহমান নুরি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার নির্বাহী সদস্য মাহাবুব আল হোসাইনি, বাংলাদেশ ইসলামী যুবসেনা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা বিল্লাল হোসাইন মোজাহেদী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা মো. রাজিবুল হক রানাসহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ভৈরব ও কুলিয়ারচরের নেতাকর্মীবৃন্দ।

