মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি রেজওয়ান আহাম্মদ তৌফিকের মনোনয়নপত্র বৈধ

রেজওয়ান আহাম্মদ তৌফিকের মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্ক | ১:৪৬ অপরাহ্ন, ২ ডিসেম্বর, ২০১৮

1543736779.jpg

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

আজ রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করছেন জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীসহ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। এ সময় মনোনয়ন প্রত্যাশী ও প্রার্থীর পক্ষের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ-৪ আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য।

সূত্র: হাওরবাংলা 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM