মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি শামসুন্নাহার নেলীর ফেসবুক পেজের ফলোয়ার ৫ হাজার ছাড়িয়েছে

শামসুন্নাহার নেলীর ফেসবুক পেজের ফলোয়ার ৫ হাজার ছাড়িয়েছে

গোলাম রসূল | ৯:৩৪ অপরাহ্ন, ৯ ডিসেম্বর, ২০১৮

1544369648.jpg

গোলাম রসূল: কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিকের সহধর্মীণী এ্যাডভোকেট শামসুন্নাহার নেলীর ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। 

শামসুন্নাহার নেলী নামে এ ফেসবুক পেজটি খোলা হয় গত ২০ নভেম্বর। রোববার (ডিসেম্বর ৯) পর্যন্ত পেজটিতে লাইক পড়েছে ৫,০২১টি এবং ফলোয়ার আছেন ৫,০২৫ জন। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ লাইক ও ফলো করে পেজটির সাথে যুক্ত হচ্ছেন।

এ বিষয়ে রাজনীতিবিদ ও সমাজকর্মী তানভীর আলম (জনি) ভাটির রানিকে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে এমন একটি মাধ্যম, যার মাধ্যমে মুহূর্তেই হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ স্থাপন বা তথ্য পৌঁছিয়ে দেওয়া সম্ভব। আর আজকের এই ডিজিটাল বাংলাদেশে শামসুন নাহার নেলী ভাবীর এই ফেসবুক পেজ নি:সন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, যার মাধ্যমে আমাদের হাওরের উন্নয়নের রুপকার মাননীয় সংসদ সদস্য জননেতা রেজওয়ান আহাম্মদ তৌফিক ভাইয়ের উন্নয়ন কর্মকান্ডগুলো খুব সহজেই মানুষের কাছে পৌঁছাতে সহায়ক হবে। আমি ভাইজান ও ভাবীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং ফেসবুক পেজ এর সার্বিক সাফল্য কামনা করছি।”

পেইজের লিঙ্ক নিচে দেয়া হল। 

https://www.facebook.com/nely.shamsunnahar/

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM