মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি এমপি তৌফিকের গণসংযোগ ও পথ সভার সময়সূচী

এমপি তৌফিকের গণসংযোগ ও পথ সভার সময়সূচী

খন্দকার আবু সুফিয়ান, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ | ১২:৩০ অপরাহ্ন, ১১ ডিসেম্বর, ২০১৮

1544509852.jpg

খন্দকার আবু সুফিয়ান: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিকের নির্বাচনী গণসংযোগ ও পথ সভার সময়সূচী উক্ত সংসদীয় আসনের তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছে।

১১ ডিসেম্ভর থেকে ২৭ ডিসেম্ভর পর্যন্ত ঘড়ির কাটায় ৪০৮ ঘন্টায় রেজওয়ান আহাম্মদ তৌফিক তিন উপজেলায় নির্বাচনী গণসংযোগ ও পথসভার কর্মসূচী হাতে নিয়েছেন প্রথমেই উক্ত সংসদীয় এলাকার দক্ষিনের উপজেলা অষ্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

পরে রেজওয়ান আহাম্মদ তৌফিকের নিজ উপজেলা মিঠামইন হয়ে উত্তরের উপজেলা ইটনায় গিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করবেন।

১১ থেকে ১৬ ডিসেম্ভর অষ্টগ্রাম উপজেলায় সকাল ১০ ঘটিকা থেকে প্রতিটি গ্রাম/মহল্লায় রেজওয়ান আহাম্মদ তৌফিক নির্বাচনী গণসংযোগ করবেন।

১১ ডিসেম্ভর মঙ্গলবার কাস্তুল ইউনিয়ন।

১২ ডিসেম্ভর বুধবার দেওঘর ইউনিয়ন ও বাঙ্গালপাড়া ইউনিয়ন।

১৩ ডিসেম্ভর বৃহস্পতিবার অষ্টগ্রাম সদর ইউনিয়ন ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন।

১৪ ডিসেম্ভর শুক্রবার কলমা ইউনিয়ন।

১৫ ডিসেম্ভর শনিবার আদমপুর ইউনিয়ন।

১৬ ডিসেম্ভর রবিবার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন।

১৭ থেকে ২০ ডিসেম্ভর মিঠামইন উপজেলায় সকাল ১০ ঘটিকা থেকে প্রতিটি গ্রাম/মহল্লায় রেজওয়ান আহাম্মদ তৌফিক নির্বাচনী গণসংযোগ করবেন।

১৭ ডিসেম্ভর সোমবার কাটখাল ইউনিয়ন ও বৈরাটি ইউনিয়ন।

১৮ ডিসেম্ভর মঙ্গলবার মিঠামইন সদর ইউনিয়ন।

১৯ ডিসেম্ভর বুধবার ঘাগড়া ইউনিয়ন ও কেওয়াড়জোড় ইউনিয়ন।

২০ ডিসেম্ভর বৃহস্পতিবার ঢাকী ইউনিয়ন ও গোপদিঘী ইউনিয়ন।

২১ থেকে ২৭ ডিসেম্ভর ইটনা উপজেলায় সকাল ১০ ঘটিকা থেকে প্রতিটি গ্রাম/মহল্লায় রেজওয়ান আহাম্মদ তৌফিক নির্বাচনী গণসংযোগ করবেন।

২১ ডিসেম্ভর শুক্রবার এলংজুড়ি ইউনিয়ন ও জয়সিদ্ধি ইউনিয়ন।

২২ ডিসেম্ভর শনিবার মৃগা ইউনিয়ন।

২৩ ডিসেম্ভর রবিবার ধনপুর ইউনিয়ন।

২৪ ডিসেম্ভর সোমবার বড়িবাড়ী ইউনিয়ন ও চৌগাংগা ইউনিয়ন।

২৫ ডিসেম্ভর মঙ্গলবার বাদলা ইউনিয়ন ও রায়টুটি ইউনিয়নের ভাটি অঞ্চল।

২৬ ডিসেম্ভর বুধবার রায়টুটি ইউনিয়ন।

২৭ ডিসেম্ভর বৃহস্পতিবার ইটনা সদর ইউনিয়ন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM