মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি মাযার জিয়ারতের মাধ্যমে নৌকার প্রচারণা শুরু এমপি তৌফিকের

মাযার জিয়ারতের মাধ্যমে নৌকার প্রচারণা শুরু এমপি তৌফিকের

খন্দকার আবু সুফিয়ান, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। | ৭:৪৬ অপরাহ্ন, ১১ ডিসেম্বর, ২০১৮

1544536005.jpg

খন্দকার আবু সুফিয়ান: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী, দুই বারের বর্তমান সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক গতকাল কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক পাওয়ার পর আজ নিজ নির্বাচনী এলাকা অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত বিখ্যাত আওলিয়া হযরত শাহ্ কুতুব ইয়ামেনী (রহ.) মাযার জিয়ারতের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ আফজাল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ্ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সৈয়দ শাজাহান, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক হায়দারী, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, অষ্টগ্রাম সদর ইউপির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীবৃন্দ।

পরে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা, বাহাদুরপুর, কাস্তুল বাজারে পথসভায় বক্তব্য রাখেন রেজওয়ান আহাম্মদ তৌফিক।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM