মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি ভৈরবে মোমবাতির গণসংযোগ ও পথসভায় হাজী রুবেল হোসেন

ভৈরবে মোমবাতির গণসংযোগ ও পথসভায় হাজী রুবেল হোসেন

খন্দকার আবু সুফিয়ান, (ভৈরব) কিশোরগঞ্জ। | ৩:৫৩ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর, ২০১৮

1544867605.jpg

খন্দকার আবু সুফিয়ান: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কিশোরগঞ্জ -৬ (ভৈরব- কুলিয়ারচর) আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাজী মুহাম্মদ রুবেল হোসেন দলের নেতা-কর্মীদের নিয়ে আজ (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় ভৈরব পৌর শহরের চাঁদ ভান্ডার দরবার শরীফ জিয়ারতের মাধ্যমে ভৈরব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভৈরব বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষের সাথে ভোট প্রত্যাশী হিসেবে গণসংযোগ করেন।

হাজী মুহাম্মদ রোবেল হোসেনের এই পথসভায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে তিনি হাত নাড়িয়ে ও লিফলেট বিতরণ করে আবার কখনো ছাত্র যুবকসহ ভৈরব সর্বস্তরের মানুষকে এমনকি শহরের শ্রমজীবি মেহনতি মানুষদের বুকে ঠেনে নিয়েছেন। হাজী রুবেল হোসেন পথ সভায় মানুষের কাছে আগামী ৩০ তারিখে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। 

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সভাপতি খন্দকার দ্বীন ইসলাম পীর সাহেব, সাংগঠনিক সম্পাদক হাকিম দ্বীন ইসলাম ভূইয়া, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ ইসলামী যুবসেনা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা বিল্লাল হোছাইন মোজাহিদীসহ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ ইসলামী যুবসেনা সহ সহযোগী অঙ্গসংগঠনের সহশ্রাধিক নেতা-কর্মীবৃন্দ।

উল্লেখ্য: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হাজী মুহাম্মদ রুবেল হোসেনের প্রতিদন্ধী প্রার্থী হচ্ছেন-আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে আলহাজ্ব নাজমুল হাসান পাপন, বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শরীফুল আলম, বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীকের মুসা খাঁন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM