মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি এমপি তৌফিককে মন্ত্রী হিসেবে দেখতে চান হাওরবাসী

এমপি তৌফিককে মন্ত্রী হিসেবে দেখতে চান হাওরবাসী

খন্দকার আবু সুফিয়ান, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ | ১০:০৫ অপরাহ্ন, ২ জানুয়ারী, ২০১৯

1546445142.jpg

খন্দকার আবু সুফিয়ান: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিটামইন) আসনে আওয়ামী লীগের হয়ে তৃতীয়বারের মত বিশাল ব্যবধানে বিজয়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জ্যেষ্ঠ্য সন্তান প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় হাওর জনপদের মানুষ। 

নির্বাচনে বিজয়ী হওয়ার পর অষ্টগ্রামে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এলাকার সর্বস্থরের মানুষ রেজওয়ান আহাম্মদ তৌফিককে একাদশ সংসদের মন্ত্রীসভায় স্থান দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক হায়দারী (বাচ্চু), অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম (জেমস) সহ উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে উক্ত সংসদীয় আসনে রেজওয়ান আহাম্মদ তৌফিক নৌকা প্রতীকে ২ লাখ ৫৯ হাজার ৪৫১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ্যাড. ফজলুর রহমানের সাথে ২ লক্ষ ৫৪ হাজার ৫ শত ৪৩ ভোট বেশি পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM