মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ হাওরের রাজনীতি অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা

অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা

বিশেষ প্রতিনিধি | ১০:৪৭ অপরাহ্ন, ১১ জানুয়ারী, ২০১৯

1547316888.jpg

বিশেষ প্রতিনিধি: সম্প্রতি নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আগামী মার্চ মাসে দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছেন। তাঁর দেয়া তথ্যমতে মার্চ থেকে কয়েক ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের এ ঘোষণার পর থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। স্থানীয় হাট-বাজার, পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সর্বত্রই বইছে নির্বাচনী হাওয়া। সবার আলোচনার বিষয়বস্তু একটাই-কারা হচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী। স্থানীয় মানুষজনের আলাপচারিতা, সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও লবিং এবং ফেসবুকে প্রার্থীদের সমর্থকদের স্ট্যাটাসের ভিত্তিতে অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হল। তবে এখন পর্যন্ত কোন প্রার্থীই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেননি। 

শহীদুল ইসলাম জেমস: বর্তমান উপজেলা চেয়ারম্যান ও অষ্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আসন্ন নির্বাচনের জন্য তিনি জোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ফজলুল হক হায়দারী বাচ্চু: জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও অষ্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন সেটি তাঁর সমর্থকেরা জোর দিয়ে প্রচার করছেন।

এ এফ মাসুক নাজিম: বাংলাদেশ ম্যৎসজীবী সমবায় সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আগামী উপজেলা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন এমন আলোচনা অনেকদিন ধরেই চলছে।

মোস্তাক আহমেদ কমল: সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। ইতিমধ্যে তাঁর সমর্থকেরা ফেসবুকে ব্যাপকভাবে প্রচারণা শুরু করে দিয়েছে।

সৈয়দ ফায়াজ হাসান বাবু: অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক। তাঁর সমর্থকরা প্রচারণা শুরু করে দিয়েছে এবং ফেসবুকে তিনি সেগুলো সমর্থনও করছেন।

মনিরুজ্জামান ভূঁইয়া লিটন: গত নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হতে চেয়েছিলেন। আব্দুল্লাপুরের (কলিমপুর) এ আওয়ামী লীগ নেতার পরিবারের পক্ষ থেকে এবারও জোর তদবির চালানো হবে বলে জানা গেছে। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. বদরুজ্জামান ভূইঁয়া কাঞ্চনের বড় ভাই।

সংশ্লিষ্টরা বলছেন এ তালিকার বাইরে থেকে আরো অনেকেই প্রার্থী হতে পারেন। তবে এখন পর্যন্ত আর কারো নাম শুনা যায়নি।

5 Comments

Rasel Molla
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
শহিদুল ইসলাম জেমস স্যারই একমাত্র যোগ্য ব্যক্তি।
Durlav
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Good planning
Md Moniruzzaman Bhuiyan Liton
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Ami Md Moniruzzaman Bhuiyan Liton amar nam ta correction korar onorod korci
Nazmul hussain
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
মনিরুজ্জামান ভূইয়া লিটন সাহেবকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দেখতে চায়।
Md. Faruk Bhuian
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
আসলে দলীয় প্রতিক নিয়ে নির্বাচনে নেতার জনপ্রিয়তার প্রমাণ কঠিন। প্রতিক ছাড়া নির্বাচন করলে দেখা যাবে কোন নেতা সাধারণ জনগণের কাছে কত প্রিয়

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM