বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ ধর্ম ও জীবন অষ্টগ্রামে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত

অষ্টগ্রামে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত

অষ্টগ্রাম প্রতিনিধি | ৬:১৬ অপরাহ্ন, ১০ নভেম্বর, ২০১৯

1573388185.jpg

অষ্টগ্রাম প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) এর খুশির মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাফিজ গফুর সাহেবের সভাপতিত্বে ও অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমন্বয়ক মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফীর সঞ্চালনায় অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জামায়াত হয়ে উপজেলার সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব অষ্টগ্রাম হয়ে হযরত শাহ কুতুব ইয়ামেনি (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এসে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে জুলুছটি সমাপ্ত হয়।

মোনাজাত পরিচালনা করেন অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমন্বয়ক, ঐতিহ্যবাহী আওলাদীয়া দরবার শরিফের পীর সাহেব মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম (জুয়েল)।

এ ছাড়াও অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান, প্রশাসনিক কমকর্তা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার আশেকে রাসূল নবী প্রেমিকগণ উপস্থিত ছিলেন।

1 Comments

Mostak Shaharia Mim
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
আমিন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM