প্রচ্ছদ ধর্ম ও জীবন শান্তির ধর্ম ইসলামই মুক্তির পথ
শান্তির ধর্ম ইসলামই মুক্তির পথ
মুহাম্মদ এমদাদুল হক জাবের | ১১:৩৩ পূর্বাহ্ন, ১৪ জুলাই, ২০১৮

মুহাম্মদ এমদাদুল হক জাবের
বর্তমান বিশ্বের প্রায় সাড়ে অাটশ কোটি মানুষ বিভিন্ন সমস্যা ও সঙ্কটের কবলে নিপতিত। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, শিক্ষাসহ জীবনের প্রত্যেক ক্ষেত্রে বিবিধ সঙ্কটের মুখে বিশ্বমানবতা। অামাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু অালাইহি ওয়াসাল্লাম ধরাবক্ষে তাশরীফ অানার পূর্বে তৎকালীন বিশ্বপরিস্থিতির চেয়ে সভ্যতা, ভব্যতা, শিক্ষা দীক্ষা-সুচিময় অাধুনিক পৃথিবীর পরিস্থিতি অারো করুণ ও বিভীষিকাময়।
খাদ্য, বাসস্থান,শিক্ষা,চিকিৎসাসহ জীবনের নিত্যপ্রয়োজনীয় মৌলিক অধিকারের লক্ষ্যে পৃথিবীর বুকে বুকে মানুষের অাহাজারি ও ত্রাহি ত্রাহি রব উঠেছে। শান্তি,মুক্তি ও স্বস্তির প্রত্যাশায় মানুষ বিভিন্ন ধর্ম, অাদর্শ, বাদ-মতবাদ,ইজমের পিছনে ছুটে চলেছে। কিন্তু পৃথিবীর মানুষের দুর্দশা, হতাশা, দুশ্চিন্তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এ সঙ্কটাপন্ন ও সমস্যাসঙ্কুল বিশ্বপরিস্থিতি হতে উত্তরণের জন্য বাস্তব কোন জীবনাদর্শ মানুষের সামনে অাছে কি না? এ মৌলিক প্রশ্নের উত্তরে মহান প্রতিপালক পবিত্র কুরঅান মজীদে ঘোষণা করেন-
অাজ অামি তোমাদের জন্য তোমাদের দ্বিনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের প্রতি অামার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলাম ধর্মকেই মনোনীত করলাম। [সুরা মায়েদা-অায়াত -৩]
উপরিউক্ত অালোচনা হতে প্রতীয়মান হলো, বিশ্ববাসীর জন্য সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ও পূর্ণাঙ্গ জীবনবিধান হলো অাল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। কুরঅান মাজীদে এরশাদ হয়েছে, নিশ্চয়ই অাল্লাহর মনোনীত ধর্ম ইসলাম।[সুরা অাল ইমরান-অায়াত-১৯]
অন্যত্র কুরঅান মাজীদে বলা হয়ছে, যে কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসরণ করে তা কখনো গ্রহন করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্থের অন্তভূক্ত হবে। [সুরা অাল ইমরান অায়াত-৮৫ ]
সুস্পষ্ট প্রতীয়মান হলো যে, বর্তমান সঙ্কটাপন্ন ও সমস্যাসঙ্কুল বিশ্বপরিস্থিতি হতে উত্তরণের জন্য মহান অাল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ, অনুকরণের বিকল্প নেই।
লেখক: শিক্ষার্থী, জামেয়া অাহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ফাজিল অনার্স-অাল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ


1 Comments