প্রচ্ছদ ধর্ম ও জীবন ইসলামী অাইন সুবিচারের নিশ্চিত গ্যারান্টি
ইসলামী অাইন সুবিচারের নিশ্চিত গ্যারান্টি
মুহাম্মদ এমদাদুল হক জাবের | ৬:৩৮ অপরাহ্ন, ২৪ জুলাই, ২০১৮

মুহাম্মদ এমদাদুল হক জাবের
বিশ্বব্যাপী সুবিচার, ন্যায় বিচার,অাইনানুগ বিচার,অাইনের শাসন বহুল অালোচিত বিষয়। বিশ্বের অগণিত মানুষ প্রতিনিয়ত এ সুবিচার তথা ন্যায় বিচারের অাকুলতা প্রকাশ করেছে। কিন্তু প্রকৃত সুবিচার হতে মানুষ বঞ্চিত হচ্ছে। বলা যায়,এ ক্ষেত্রে বিচারের বাণী নিভৃতে কাঁদে। বিশ্বজুড়ে প্রচলিত মানব রচিত অাইন সময়ের প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন ও সংযোজনের পরও তা মানুষের মাঝে সুবিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে। কারণ মানব রচিত অাইন নির্ভুল ও কালোত্তীর্ণ নয়।মানুষের জ্ঞান সসীম; ফলে তার রচিত অাইনের সীমাবদ্ধতা প্রচুর।
একমাত্র অাল্লাহ প্রদত্ত অাইন-বিধান চিরস্থায়ী, নির্ভুল ও চূরান্ত বিচারে গ্রহণযোগ্য। এরশাদ হয়েছে- আমি এরশাদ করলাম, ‘তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও! অতঃপর পরে যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হিদায়ত আসে, তবে যে ব্যক্তি আমার সেই হিদায়তের অনুসারী হবে, তার জন্য না কোন ভয়, না কোন দুঃখ থাকবে।[সুরা বাক্বারা অায়াত নং-৩৮]
অাল্লাহ প্রদত্ত অাইনানুযায়ী বিচার-ফায়সালা করার মধ্যেই নিহিত রয়েছে সুবিচার। এরশাদ হয়েছে- অাল্লাহ যা নাজিল করেছেন,তদানুযায়ী যারা বিচার ফায়সালা করে না, তারাই স্বৈরাচারী।[সুরা মায়েদা অায়াত-৪৫]
অাজকের বিশ্বের শোষিত, বঞ্চিত,লাঞ্ছিত, নির্যাতিত ও অধিকার হারা মানবতার মাঝে, সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী অাইনের বাস্তবায়ন সময়ের দাবী। সম্প্রতি ইসরাইলের বহুল প্রচারিত দৈনিক অাল মাঅারিভ পত্রিকার বরাতে রিয়াদ হতে প্রকাশিত সাপ্তাহিক দাওয়া ম্যাগাজিন লিখেছে, ইসরাইলে ক্রমবর্ধমান অপরাধের প্রতিকারের জন্য সৌদি অারবের অনুকরণে ইসলামী অাইন বাস্তবায়ন প্রয়োজন। কারণ ইসরাইলে মুহররামা অাত্মীয়ার সাথে ব্যভিচারে লিপ্ত হবার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় ইসলামী অাইন ছাড়া এ থেকে উত্তরণে বিকল্প নেই।
এ হচ্ছে অাজকের সভ্য জগতের নিত্য দিনের খণ্ডচিত্র। প্রতিনিয়ত মানুষ অধিকার হারা ও সুবিচার বঞ্চিত হয়ে ধুঁকে ধুঁকে মরছে। পাশ্চাত্যের অাধুনিক গনতান্ত্রিক রাষ্ট্রে প্রতিদিন ঘটে চলেছে অহরহ নারী নির্যাতন, সম্ভ্রমহানি, যৌনচার ও অনৈতিক কার্যকলাপ। এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ইসলামী অাইন বাস্তবায়নের দাবি জোরদার হচ্ছে। অাল্লাহ তা’য়ালা পবিত্র কুরঅানে ইরশাদ করেন, অাল্লাহ যা অবর্তীর্ণ করেছেন, তদনুসারে যারা বিচার ফয়সালা করে না, তারা সত্য প্রত্যাখ্যানকারী। [সুরা মায়েদা অায়াত-৪৪]
অন্যত্র এরশাদ হয়েছে-অাল্লাহ যা অবর্তীর্ণ করেছেন,তদনুসারে যারা বিধান দেয় না,তারা সত্য ত্যাগকারী।[সুরা মায়েদা অায়াত ৪৯]
লেখক: শিক্ষার্থী, জামেয়া অাহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ফাজিল অনার্স-অাল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

