বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ ধর্ম ও জীবন অষ্টগ্রাম আহলে সুন্নাতের মত বিনিময় সভা অনুষ্ঠিত

অষ্টগ্রাম আহলে সুন্নাতের মত বিনিময় সভা অনুষ্ঠিত

গোলাম রসূল | ১১:৪৫ পূর্বাহ্ন, ১ সেপ্টেম্বর, ২০১৮

1535780733.jpg

গোলাম রসূল: বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত অষ্টগ্রাম উপজেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (আগস্ট ৩১) বিকালে হিজরি নববর্ষ ১৪৪০কে সামনে রেখে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটি, অষ্টগ্রাম উপজেলার উদ্যোগে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে প্রায় ৩৫০ জন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন ।

মত বিনিময়ে হিজরি নববর্ষ কিভাবে সফল করা যায় ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, হিজরি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আগামী পহেলা মুহররম রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে এক বর্ণাঢ্য র‌্যালী হযরত শাহ্ কুতুব (রহ.) এর মাজার প্রাঙ্গণে যাবে এবং সেখানে দোয়ার মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হবে।

সভায় প্রতিটি ইউনিয়ন থেকে আগত উলামায়ে কেরামদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। দেওঘর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা হাবিবুর রহমান হাবু আশরাফী, কাস্তুল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা সেলিম আশরাফী, বাঙ্গালপাড়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা কেরামত আলী আশরাফী, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা কাজী আব্দুল কুদ্দুছ আশরাফী বক্তব্য রাখেন।

এছাড়া অষ্টগ্রাম সদর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে সদরের সভাপতি আশরাফুল আলম মুন্সী, মাওলানা আব্দুল মান্নান আশরাফী, মাওলানা সায়েদুল মোতায়েদ (সাদী) আশরাফী ও মাওলানা আব্দুল ওয়াহেদ আলোচনায় অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী, অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির নেতা পীরে তরিকত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম (জুয়েল), উস্তাদুল উলামা আব্দুল হাফিজ গফুর, উপজেলা উলামা লীগের সভাপতি মাওলানা জালাল উদ্দিন আশরাফী, সাধারণ সম্পাদক কাজী আব্দুস সামাদ আশরাফী, সহসভাপতি মাওলানা আব্বাছ উদ্দিন আশরাফী, মাওলানা রফিকুল ইসলাম আশরাফী, মাওলানা শহিদুল ইসলাম আশরাফী, কিশোরগঞ্জ জেলা যুবসেনার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখসহ উপজেলা ছাত্রসেনা ও বিভিন্ন মসজিদের উলামায়ে কেরামগণ।

মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর দাবি জানিয়ে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা পীরে তরিকত সৈয়দ জহুরুল ইসলাম (জুয়েল) দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM