রবিবার, ২১ জুন ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা ফের বিশ্বকাপে চমক জাগানিয়া সেনেগাল

ফের বিশ্বকাপে চমক জাগানিয়া সেনেগাল

নিউজ ডেস্ক | ১১:৪৪ পূর্বাহ্ন, ১১ নভেম্বর, ২০১৭

1510379095.jpg

২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপে আলোড়ন তৈরি করা দলের নাম ছিল সেনেগাল। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল দলটি। 

এরপরের ৩টি বিশ্বকাপে অবশ্য দর্শক হয়ে থাকতে হয়েছে তাদের। তবে ১৬ বছর পর ফের বিশ্বকাপের টিকিট টেকেছে দেশটি। রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে তারা।

.

দক্ষিণ আফ্রিকা ও সেনেগালের মধ্যকার এই ম্যাচটি ২০১৬ সালের নভেম্বরে দুই দলের মধ্যকার বাতিল হওয়া ম্যাচ। সেবার ম্যাচে রেফারির বিরুদ্ধে ফলাফল প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছিল। পরে সেই রেফারি নিষিদ্ধ হন আজীবন। ম্যাচটিও পুনঃরায় অনুষ্ঠিত হলো। যেখানে জয় সেনেগালের। একবছর আগের ম্যাচটিতে ২-১ গোলে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এদিন সেনেগালকে বিশ্বকাপে তুলে দেওয়া গোলটি করেছেন দিয়াফ্রা শাখো।

নাইজেরিয়া ও মিশরের পর তৃতীয় আফ্রিকাণ দেশ হিসেবে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করলো সেনেগাল। ২০০২ সালে ফ্রান্সকে হারিয়ে মহা বিস্ময়ের জন্ম দিয়েছিল দলটি। এবারও কি তেমন কিছু হবে?

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM